ভূমিকা

আবেগের লালন অবশ্যই করতে হবে। আবেগতো হলো আগুন, যুক্তির আধারে তাকে ন্যাস্ত করতে পারলেই সেটি মুক্তির প্রদীপ হয়ে উঠে।

অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী’র জীবন ও কর্ম নিয়ে নির্মিয়মান এই ওয়েব সাইটটি তার লুপ্তপ্রায় সাহিত্যকর্ম সংরক্ষণ ও প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস। ধীরে ধীরে তার সকল রচনা এখানে সংকলিত করার চেষ্টা করা হবে। সাহিত্যপ্রেমীরা সাধারণত “বই”, এই সমান্তরাল মাধ্যমে সাহিত্য পাঠ করে তৃপ্তি পান। আশা করা যায় বহুমাত্রিক এই মাধ্যম তাদের সেই তৃপ্তিটুকু অক্ষুন্ন রাখার পাশাপাশি নুতন ভাবনার জন্ম দেবে। তৎকালীন ময়মনসিংহ জেলার কেন্দুয়া থানার অন্তর্গত কাউরাট গ্রামে জন্ম নেয়া এই মানুষটি যে চেষ্টা করে গেছেন তার সারা জীবন ধরে।